করোনা আতঙ্কে ফেসবুকের সম্মেলন বাতিল

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩৮  
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান হোসে ম্যাকএনরি কনভেনশন সেন্টারে ৫ এবং ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ফেসবুকের সবচেয়ে বড় বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ৮। তবে করোনা ভাইরাস আতঙ্কে সম্মেলনটি বাতিল করা হয়েছে। ফেসবুকের ডেভেলপার প্ল্যাটফর্ম এবং প্রোগ্রামের পরিচালক কনটানটিনোস পাপামিলটিয়াডিস বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, আমাদের ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে এ বছরের এফ ৮ সম্মেলন বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অপরদিকে ফেসবুকের প্ল্যাটফর্ম পার্টনারশিপ বিভাগের প্রধান কনসটানটিনোস পাপামিলটাডিয়াস ব্লগে এক পোস্টে বলেছেন, বড় আকারের অনুষ্ঠান করার পরিবর্তে স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠান করা হবে।